শুক্রবার ৩১ জুলাই ২০২৬ - ১৯:৪৪
ইমাম হোসাইন (আ.)-এর চল্লিশা উপলক্ষে আঞ্জুমানে শামশীরে আব্বাসীর শোক মিছিল/ভিডিও

কারবালার চিরন্তন বার্তা ও ইমাম হোসাইন (আ.)-এর শোকাবহ স্মৃতিকে ধারণ করে কলকাতায় আঞ্জুমানে শামশীরে আব্বাসীর উদ্যোগে পবিত্র আরবাঈন উপলক্ষে এক বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজারো মুমিন অংশগ্রহণ করে ন্যায়বিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র আরবাঈন উপলক্ষে পশ্চিম বঙ্গের, কলকাতা শহরে ঐতিহ্যবাহী শোক মিছিল অনুষ্ঠিত

ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতের চল্লিশতম দিন (আরবাঈন) উপলক্ষে আঞ্জুমানে শামশীরে আব্বাসীর উদ্যোগে এক বিশাল শোক মিছিলের আয়োজন করা হয়। 
কারবালার ময়দানে সত্য ও ন্যায়ের পক্ষে আত্মত্যাগের যে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হযরত ইমাম হোসাইন (আ.) এবং তাঁর সহযোদ্ধারা, সেই শোকাবহ স্মৃতিকে ধারণ করেই এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

শোক মিছিলে শত শত মুমিন মুসলমান অংশগ্রহণ করেন। তারা 'ইয়া হোসাইন', 'ইয়া আব্বাস' ধ্বনিতে ফুঁপিয়ে কাঁদতে থাকেন এবং বুক চাপড়ে শোক প্রকাশ করেন। 
মিছিলটি ছিল ইমাম হোসাইন (আ.)-এর প্রতি ভালোবাসা ও কারবালার চিরন্তন বার্তাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা।

আরবাঈন পদযাত্রা ও শোক মিছিল শুধু একটি ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়; বরং এটি শান্তি, ন্যায়বিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। 
ইমাম হোসাইন (আ.)-এর অভ্যুত্থান ছিল জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ এবং মানব মর্যাদার রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। আরবাঈনের এই মিছিলগুলো সে বার্তাকে জীবন্ত রাখে।

আয়োজকরা জানান, এই শোক মিছিলের মাধ্যমে তারা ইমাম হোসাইন (আ.)-এর আদর্শকে বুকে ধারণ করে সমাজে সত্য, ন্যায় ও ভ্রাতৃত্বের বাণী ছড়িয়ে দিতে চান। কারবালার এই শিক্ষা যেন কখনো ম্লান না হয়-সেই প্রত্যয়েই তারা প্রতি বছর এই আয়োজন করে থাকেন।

উল্লেখ্য, আরবাঈন উপলক্ষে সারা বিশ্বে মুসলিম সম্প্রদায় শোক মিছিল, মজলিস ও জিয়ারতের মাধ্যমে ইমাম হোসাইন (আ.)-এর প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে থাকে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha